রাজশাহীরাজশাহী সংবাদ
বিভিন্ন অপরাধে রাজশাহীতে আটক ১৮
নিজস্ব প্রতিবেদকঃ
গত ১ দিনে (২ ফেব্রুয়ারি) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও দামকুড়া থানা ২ জনকে আটক করে।
যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৪ জন মাদকদ্রব্য সহ অন্যান্য অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৮০ গ্রাম গাঁজা, ১৪ গ্রাম হেরোইন ও ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।



