নাটোররাজশাহীরাজশাহী সংবাদ

লালপুরে র‍্যাব ও থানা পুলিশের অভিযানে আটক ১৮

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে র‍্যাব ও থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১৮ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে লালপুর থানা পুলিশ।

লালপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে উপজেলার শিবপুর ঘোষপাড়া গ্রামে লালপুর থানা পুলিশের এস আই কৃষ্ণ মোহন সরকার ও এ এস আই আব্দুর রাজ্জাক অভিযান চালিয়ে তাদের জুয়াখেলা অবস্থায় শিবপুর ঘোষপাড়া আসামী সুমনের চায়ের দোকান থেকে আটক করেন। জানা যায়, উপজেলার শিবপুর ঘোষপাড়া গ্রামের মকসেদের ছেলে আব্দুর রহমান (৫২), বিমল সরকারের ছেলে বিপুল (২৪), প্রদীপ ঘোষের ছেলে সুমন (৩০), রঞ্জন সরকারের ছেলে বিধান (৩২), মনটু সরকারের ছেলে পিন্টু সরকার (২৪), ফুলবারন সরকারের ছেলে অমর সরকার (৪২) কে আটক করে লালপুর থানায় জুয়া আইনে মামলা রজু করা হয়েছে ।

অন্য দিকে লালপুর বাজারে র‍্যাব অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করে। এ সময় লালপুর থানা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মামলার পলাতক ৬ আসামী কে আটক করে পুলিশ। এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, আসামীদের বিরুদ্ধে জুয়া ও মাদক আইনে মামলা রজু করে ১৮জন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button