চাপাইনবাবগঞ্জরাজশাহীসংবাদ সারাদেশ

শিবগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

নিখোঁজের একদিন পর গৃহবধূর ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট পুকুরিয়া গ্রামের একটি পুকুর থেকে আজ রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি একই এলাকার মহবুল হকের ছেলে আতাউর রহমানের স্ত্রী জুলেখা বেগমের ২২।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল থেকে জুলেখাকে না পেয়ে তার বাবা কুড়ান আলী বাদী হয়ে মেয়ের স্বামী ও তার পরিবারকে দায়ী করে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আজ রবিবার সকালে জুলেখার লাশটি তার স্বামীর বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button