নাটোর

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

কেন্দ্র ঘোষিত নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিলুপ্ত আহবায়ক কমিটি।

শনিবার দুপুরে শহরের কান্দিভিটুয়ায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদ্য বিলুপ্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ্যাডভোকেট আরিফ সরকার ও যুগ্ম আহবায়ক আহম্মেদ সেলিম অভিযোগ করেন, একটি পক্ষ কোন কিছুর বিনিময়ে কেন্দ্রীয় নেতাদের প্রভাবিত করে নতুন কমিটি করিয়ে এনেছে। যা গঠনতন্ত্র পরিপন্থী।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে নতুন কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক কমিটির নের্তৃবৃন্দ। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তারুল ইসলাম আলমসহ বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button