সংবাদ সারাদেশসারাদেশ

চট্টগ্রামে গাড়ির ধাক্কায় ১ বৃদ্ধা নিহত

চট্টগ্রাম প্রতিনিধিঃ

আজ (৯জুন) বুধবার চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোস্তফা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সকালে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

নিহত মোস্তফা খাতুন একই থানার হাজীপাড়া জালাল কমিশনার লেনের আবু তাহেরের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মোস্তফা খাতুন। তৎক্ষণাৎ স্থানীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন । এএসআই শীলব্রত বড়ুয়া বলেন লাশ মর্গে পাঠানো হয়েছে । ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button