রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ৯ টিকটকার গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন ধরনের অশ্লীল টিকটক ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণীদের বিপদগামী করার অপরাধে ৯ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বিশেষ অভিযান চালিয়ে নগরীর পদ্মা গার্ডেন, ভদ্রা পার্ক, জিয়া পার্ক ও বিমান চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে তিন জন মেয়ে রয়েছে যাদেরকে মোটা অংকের অর্থের প্রলোভন দেখিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়া হতো বলে পুলিশ জানিয়েছে ।

আজ বুধবার দুপুরে এ বিষয়ে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, টিকটকাররা দরিদ্র পরিবারের মেয়েদের মোটা অংকের অর্থের প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিয়ে আসক্ত করছে। টিকটকারদের শক্তিশালী গ্রুপ রয়েছে যারা প্রলোভন দেখিয়ে ভিডিও বানিয়ে দেশের বাইরেও মেয়েদের অর্থের লোভ দেখিয়ে পাচারের চেষ্টা করছে ।

পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন,আটককৃত মেয়েদের যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে। আর যারা যুক্ত আছে বিভিন্ন অনিয়মের সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button