সংবাদ সারাদেশ

দর্শনায় ট্রাকচাপায় নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। রোববার (২৮ মার্চ )সকাল ৯টার দিকে দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদার ডুগডুগি গ্রামের আমির হোসেনের ছেলে আশানুর রহমান ও তার ছেলে আজম।

এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন একই গ্রামের জামাত আলী ছেলে জীবন।স্থানীয়রা জানায়, সকালে দামুড়হুদা উপজেলার হাউলী এলাকা থেকে সিমেন্ট ভর্তি করে আলমসাধুতে দর্শনার দিকে যাচ্ছিল বাবা ছেলে আশানুর ও আজম। চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়।

এতে আলমসাধু আরোহী ছেলে আজম ঘটনাস্থলেই মারা যান।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নিলে চিকিৎসক আশানুরকে মৃত ঘোষণা করেন। আহত জীবন আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, সিমেন্ট ভর্তি আলমসাধুটি সঠিক পথেই ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ভুল পথ ব্যবহার করে আলমসাধুটিকে ধাক্কা দেয়।

এতেই দুজনের মৃত্যু হয়। সেখানে থাকা একটি পুলিশ বক্সও ভেঙে চুরমার করেছে ট্রাকটি। ট্রাকটি পুলিশি হেফাজতে নিলেও চালক এবং হেলপারকে পালিয়ে গেছে।স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে জানাযায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button