সংবাদ সারাদেশ

শাহজাদপুরে ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

শাহজাদপুরের তালগাছী কবরস্থানের কাছের ইটভাটার মাটি বোঝাই ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আমজাদ উপজেলার চরনবীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বুধবার দুপুরে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দহাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ নূরুন্নবী জানান, দুপুরে আমজাদ তার মাকে ভ্যানে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়ষ্কভাতা কার্ড আনতে যাচ্ছিলো।

ভ্যানটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের তালগাছী কবরস্থান সংলগ্ন স্থানে পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই আমজাদ মারা যায়। তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানাযায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button