সংবাদ সারাদেশ

নিখোঁজের ১১ দিন পর নদীতে মিললো কিশোরের লাশ

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ থেকে এগারো দিন আগে নিখোঁজ হন মো. ইয়াকুব মিয়া নামে এক কিশোর । গত (২২ ফেব্রুয়ারি) ছেলেকে ফেরত পেতে পলাশ থানায় সাধারণ ডাইরি করেন ইয়াকুবের মা আমেনা বেগম। তবে ছেলেকে জীবিত পাওয়ার বদলে ছেলের লাশ পেলেন মা আমেনা। গতকাল শনিবার হারিধোয়া নদীতে মিললো কিশোর মো. ইয়াকুবের লাশ। নিহত ইয়াকুব উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনাইরচর গ্রামের মো. ইলিয়াস মিয়া ছেলে।

নিহতের পরিবার জানায়, কিশোর ইয়াকুব পেশায় একজন অটোরিকশাচালক। ১৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে পলাশের কালির বাজার বাড়ি থেকে রিকশা চালানোর জন্য বের হয় ইয়াকুব। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে পলাশ থানায় সাধারণ ডাইরি করা হয়।

এদিকে নিখোঁজের ১১ দিন পর শনিবার সকালে দড়িরচর এলাকার হারিধোয়া নদীতে ঐ কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ও শিবপুর থানা পুলিশ তার লাশ উদ্ধার করেন।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হারিধোয়া নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button