রাজশাহীরাজশাহী সংবাদ

আর এম পি এর অভিযানে ৩৩ জন আটক ও মাদকদ্রব্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ

২১ ফেব্রুয়ারি  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৩ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১১ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০১ জন, মতিহার থানা-০৪ জন, কাটাখালী থানা-০১ জন, বেলপুকুর থানা-০২ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০২ জন, কাশিয়াডাঙ্গা থানা-০২ জন ও ডিবি পুলিশ-০৭ জনকে আটক করে।

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) মোঃ মামুন (২৫), (২) হাসিবুল ইসলাম শান্ত (২৫)দ্বয়কে ২৭ গ্রাম হেরোইনসহ আটক করে, (৩) মোঃ রায়হান আলী (৩০)কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে, (৪) মোঃ ফিরোজ আহম্মেদ (৩০)কে ১২ গ্রাম হেরোইনসহ আটক করে, (৫) মোঃ বিপ্লব (২৮)কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে, (৬) মোঃ রাব্বি (৩৩), (৭) মোঃ জাকির হোসেন (২৮)দ্বয়কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে, (৮) মোঃ রজব আলী (২৫)কে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।

বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ ওয়ালিউল হক (৪৮)কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ ইকবাল চৌধুরী (৩৯)কে ০৭ গ্রাম হেরোইনসহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button