নাটোর

নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদন্ড সহ ১ লাখ টাকার অর্থ দন্ডে দন্ডিত করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নাটোরে নারী শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনাল বিচারক মোঃ ইমদাদুল হক। আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালে ২৭ জুন বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে রুবেল হোসেনের সাথে ফাতেমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী ফাতেমাকে নিযার্তন করতে তাকে রুবেল। এক পযার্য়ে একই বছরের ২৬ সেপ্টেম্বর রাতে মামলার অন্য আসামীদের সহযোগীতায় ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে প্রেরিত হলে আজ মঙ্গলবার দুপুরে বিচারক উল্লেখিত রায় দেন। রায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা সহ অর্থদন্ডের অর্থ নিহত ফাতেমার পিতা-মাতাকে ক্ষতিপুরন বাবদ প্রদানের নির্দেশ দেয়া হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button