রাজশাহী সংবাদ
রাজশাহীতে একদিনে শনাক্ত ৯০, মৃত্যু বেড়ে ২৯৩
ষ্টাফ রিপোর্টারঃ
গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২০১ জন।
বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩১ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ২৭৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭০ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন বলে জানা গেছে।




