বিনোদন

বাবাকে শেষবারের মত দেখতে পেলেন না রাজ

সংবাদ চলমান ডেস্কঃ

গতকাল শুক্রবার টলিউডের নামজাদা নির্মাতা রাজ চক্রবর্তীর বাবা ও অভিনেত্রী শুভশ্রীর শ্বশুর কৃষ্ণ শঙ্কর চক্রবর্তী মারা গেছে। বিষয়টি রাজ চক্রবর্তী নিজেই এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার সকালে তিনি মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যম একটি বিশেষ সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে , করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজের বাবা। সরকারি নিয়ম মতে আজকেই তাকে দাহ করা হবে। যদিও বাবা’কে শেষবার দেখতে পারবেন না রাজ। কারণ, রাজ নিজেও করোনা আক্রান্ত।

আপাতত রাজ বাড়িতেই কোরায়েন্টাইনে রয়েছেন। রাজ জানিয়েছিলেন, তিনি বাদে বাড়ির বাকি সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে  জানা গিয়েছিল শারীরিক অন্য জটিলতার জন্য বাইপাসের এক হাসপাতালে ভর্তি রয়েছেন রাজের বাবা।

এরপর রাজ নিজেই জানান, আগের থেকে ভালো আছেন তার বাবা। ভালো আছেন তিনিও।দিন দুয়েক আগে পরিচালকের বাবার পুনরায় করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার সকালে কৃষ্ণ শঙ্কর চক্রবর্তীর মৃত্যু হয় বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button