সংবাদ সারাদেশ

ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি পেল কওমি মাদ্রাসা

সংবাদ চলমান ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নেওয়ার অনুমতি পেয়েছে কওমি মাদ্রাসাগুলো। তবে কিতাব বিভাগ চালুর অনুমতি এখনও দেওয়া হয়নি।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সীমিত আকারে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মাদ্রাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

উল্লেখ্য, এর আগে ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদ্রাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদ্রাসার বোর্ড জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button