রাজশাহী

রাজশাহীতে করোনার চাইতে বেশী ভয়ংকর -করোনা পরীক্ষা করানো

নিজস্ব প্রতিবেদকঃ

এ যেন ইচ্ছে মতির দেশ , কেউ পরিক্ষার জন্য চাপদিলে আর তার ভাগ্যে জুটছেনা করোনা পরিক্ষা। এমন হাজার অভিযোগ জমেছে করোনা পরিক্ষা করতে আসা হাজারো রোগীর ভাগ্যে। তবুও কোন কর্নপাত নেই সংস্লিষ্ট কর্তৃপক্ষের। রামেক হাসপাতাল ও সিটি কর্পোরেশন যেন একই সুতোয় গাথা।

করোনার আলামত সংগ্রহে যে এত বিড়ম্বনা তা নিয়ে কোন মাথা ব্যাথা ও নেই কারো। যে এই সমস্যার সম্মুখে পড়ছে কেবল সেই হাড়ে হাড়ে টের পাচ্ছে এ কেমন যন্ত্রনা। রাজশাহীর সাধারন মানুষের পাশা পাশি সাংবাদিকেরাও পড়েছেন এমন বিড়ম্বনায়। এই নিয়ে দুই একবার সংবাদ ও প্রকাশ হয়েছে তাতে তেমন সুফল মিলেনি এই ভোগান্তি থেকে। আসলে সমাজে টাইট না থাকলে যেমন হয় ঠিক তেমনি হয়েছে করোনা পরিক্ষার্থীদের ভাগ্যে।

মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে সুস্থ রাখতে এত রকম ব্যবস্থা নিয়ে রেখেছেন আর নিচের অবহেলার কারনে আজ সাধারন মানুষরা সেবা হীনতায় ভুগছে এ যেন অবাক করার মত কান্ড। এই ভোগান্তি পরিক্ষার পরে ও চলে রির্পোটেরে অফেক্ষায় ।কারো ভাগ্যে এক সপ্তাহ অফেক্ষা করে ও জুটেনা পরিক্ষার রিপোর্ট। অনেক আক্রান্ত ব্যক্তি রিপোর্ট পাওয়ার আগেই পটল তুলেছেন এই চিকিৎসা নগরী রাজশাহীতে।তবে এই সকল অভিযোগ অস্বীকার করেন রাসিকের ডাঃ আঞ্জুয়ারা তিনি সংবাদ চলমান কেবলেন আমি সকল সময় করোনা পরিক্ষায় কাজ করে আসছি ।এই অবহেলা থেকে পরিত্রান পেতে চায় নগরবাসি।

 

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button