সংবাদ সারাদেশ

নিজ স্ত্রীর অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি করলেন

সংবাদ চলমান ডেস্কঃ

স্ত্রীর অশ্লীল ছবি তুলে যৌতুক দাবির মামলায় সুমন মিঝি নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সুমন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির ১ নম্বর ওয়ার্ডের মেম্বার।

গত সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৯ জুলাই অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও মারধরের ঘটনায় সুমনের স্ত্রী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অন্য আসামিরা হলেন, সুমনের মা নয়ন বেগম, বোন শাহানাজ বেগম ও ভাই টুটুল।

জানা গেছে, ২০১৪ সালে সুমন মিঝি বিয়ে করে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তার স্ত্রীকে মারধর করতো। গত বছরের ৩০ নভেম্বর এফিডেভিটের মাধ্যমে স্ত্রী তাকে তালাক দেয়। পরে ২৩ ডিসেম্বর তালাক প্রত্যাহার করে নেয় তার স্ত্রী।

এর মধ্যে সুমন তার স্ত্রীর কিছু আপত্তিকর ছবি তোলে। ছবিগুলো দেখিয়ে ১ জুলাই সুমন ৩ লাখ টাকা দাবি করে স্ত্রীর কাছে। একইদিন সুমন তার শাশুড়ি ও নানি শাশুড়িকে বাড়িতে ডেকে নেয়। তাদের কাছে টাকা দাবি করেন। পরে তাদের সামনেই স্ত্রীকে মারধর করে। মেয়েকে বাঁচাতে এলে মা ও নানিকে পিটিয়ে আহত করে সুমনসহ আসামিরা বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button