জয়পুরহাট
নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধিঃ
১ জুলাই বুধবার জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া এলাকার তুলশী গঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
ওসি শাহরিয়ার খাঁন জানান, তুলশী গঙ্গা নদী দিয়ে পূর্ব দিক থেকে ওই মরদেহটি ভেসে জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকায় আসে। পুলিশ মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, মরদেহের বেশির ভাগ পচে যাওয়ায় তাকে কোনোভাবেই চেনা যাচ্ছে না। হত্যা করা হয়েছে কিনা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে।

