আন্তর্জাতিকসংবাদ সারাদেশ

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ১, দক্ষিণ আফ্রিকায়

সংবাদ চলমান ডেস্কঃ

বাংলাদেশের নোয়াখালীর এক যুবক দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের হাইডেলবার্গ রোডে সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর এক যুবক নিহত হয়েছেন। নিহত সুজন জেলার সোনাইমুড়ী উপজেলার পূর্ব চাঁদপুর  গ্রামের ৭ নম্বর বজরা এলাকার বাসিন্দা।

ওই ঘটনায় সুমন নামে অপর এক বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার (২৬ জুন) সকালে শহরের হাইডেলবার্গ রোডে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী শরীফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, ব্যবসায়ী সুজন ও সুমন দোকানের মালামাল ক্রয় করতে অক্কাবিল এলাকা থেকে স্প্রিং যাওয়ার পথে হাইডেলবার্গ রোডে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ঘটনাস্থলেই প্রবাসী সুজনের মৃত্যু হয়। অপরদিকে সুমন আহত হন বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button