বাগমারারাজশাহী

পুকুরে পা ফসকে পড়ে গিয়ে ডুবে শিশুর মৃত্যু

বাগমারা প্রতিনিধিঃ

শুক্রবার বিকেলে পুকুরের পানিতে পা ফসকে পড়ে আসসামি ( ৪) নামক শিশুটি পানিতে তলিয়ে গিয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।। ওই শিশুর পিতার নাম আনোয়ার হোসেন ।

নিহত শিশুর চাচা নজরুল ইসলাম জানান, বাড়ির অদূরে চাতরা নামক পুকুর পাড়ে আসসামি (৪) ও সামিউল (৬) নামের দুই শিশু খেলা করছিল। এক পর্যায়ে পুকুরের পাড়ে পা ফসকে পড়ে যায় আসসামি। তার পড়ে যাওয়া দেখে অপর শিশু সামিউল দৌড়ে তার মা শাকিলা বেগম কে খবর দেয়।

মুহূর্তের মধ্যেই দশ-পনেরো জন মিলে তলিয়ে যাওয়া শিশুকে খোঁজাখুঁজি করতে থাকে। সেখান থেকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আসসামির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্ধ্যা সাতটায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button