রাজশাহী সংবাদ

১২ দফা দাবিতে রাজশাহীতে ইনসাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :১২ দফা দাবিতে মানববন্ধন করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)’র রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। আজ শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর গণকপাড়ায় নূন্যতম মজুরি সন্তোষজনকভাবে বৃদ্ধি, স্বাস্থ্য ও পরিবেশসহ বিভিন্ন দাবিতে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

ইনসাবের দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকারি উদ্যোগে শহরে থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনি স্থাপন করে সূলভমূল্যে দীর্ঘমেয়াদী লিজের মাধ্যমে নির্মাণ শ্রমিকদের বাসস্থান নিশ্চিত করা এবং কলোনিতে কলোনিতে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য স্কুল এবং চিকিৎসা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নির্মাণক্ষেত্রে উপযুক্ত কর্মপরিবেশ এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, নির্মাণ শ্রমিকদের শ্রম আইনের আওতায় এনে স্কিম চালু, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, শ্রমিকদের অধিকার আদায়ে যাতে আদালতের শরণাপন্ন হতে পারে সেই জন্য প্রত্যেক জেলা/উপজেলায় শ্রম আদালত স্থাপন করা।

এছাড়াও দাবির মধ্যে রয়েছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা, শ্রম আইন সংশোধনী ২০০৬ এর ৩২৩ ধারা মোতাবেক জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিল ঘঠনে ইনসাবের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, শ্রমিকদের জন্য সস্তা ও সুলভমূল্যে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করা, কর্মস্থলে যাতে নির্মাণ শ্রমিকরা সন্ত্রাস, চাঁদাবাজ ও সহিংসতার শিকার না হয় তা নিশ্চিত করা, দেশে কর্মরত নির্মাণ শ্রমিকদের হয়রানি ও দুর্ভোগ বন্ধ করার পাশাপাশি সরকারি প্রশিক্ষণ দিয়ে শুধু সার্ভিস চার্জ নিয়ে নির্মাণ শ্রমিকদের প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, নির্মাণ শ্রমিকদের জন্যও শ্রমিক রেজিস্ট্রার খাতা রাখার বিধান সকল নির্মাণাধীন ভবনে বাস্তবায়ন করা ইত্যাদি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, ইনসাব রাজশাহী জেলা শাখার সহসভাপতি আজিজুল হক বাঙ্গালী।
বক্তব্য দেন, জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু, যুগ্ম সম্পাদক কাজেম আলী।
ইনসাব রাজশাহী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ, কবির হোসেন, দফতর সম্পাদক মুকুল আলী, আমিনুল ইসলাম পালু, আবু সামা ও মিলন প্রমুখ।

মানবন্ধন পরিচালনা করেন, সংগঠনটির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button