NEWNewsআন্তর্জাতিকজাতীয়টপ নিউজবিভাগহীনমুহুর্তের খবররাজনীতিসংবাদ সারাদেশসারাদেশ

রবিবার সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদকঃ
দুই বছর আগের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা সমীকরণ চলছে। এর মধ্যেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সম্প্রতিক সময় জুড়ে।

​ বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্বাস্থ্যগত কারণ এবং রাজনৈতিক দূরত্বের ফলে সৃষ্ট আস্থার সংকটের কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পথে হাঁটতে পারেন। এমনকি আগামী এক সপ্তাহের মধ্যেই তার বঙ্গভবন ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেও জানানো হচ্ছে।গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ওই পোস্টে আরও দাবি করা হয়, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম রয়েছে। এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানসহ বেশ কয়েকজনের নাম রাষ্ট্রপতির সম্ভাব্য তালিকায় আলোচনায় থাকলেও তাদের কেউ এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সংবাদ চলমান কে।

​একাধিক নির্ভরযোগ্য সুত্র থেকে খোঁজ নিয়ে জানা গেছে, মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এর আগেও তিনি সেখানে বাইপাস সার্জারিসহ হৃদরোগের বিভিন্ন চিকিৎসা করিয়েছেন।তবে তার বিদেশ যাওয়া বা পদত্যাগের বিষয়টি নিয়ে এখনও সরকারি বা বঙ্গভবনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানানো হয়েছিল।

তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তাকে হঠাৎ অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই শঙ্কা কেটে যাওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বঙ্গভবনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি নিজেই পদত্যাগের আভাস দিয়েছেন এবং আগামী সাতদিনের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।
​সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মো. সাহাবুদ্দিন গত তিন বছর তিন মাস ধরে মহামান্য রাষ্ট্রপতির এই দায়িত্ব পালন করে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে সময় পার করছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button