এবার উত্তরের জেলা বগুড়ার ধুনট থানায় প্রবাসে প্রতারণার শিকার এক যুবকের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের চেষ্টা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের বিরুদ্ধে!
ঘটনার একটি আপত্তিকর অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে!
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের এক দিনমজুরের ছেলেকে ৬ লাখ টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠান কান্তনগর গ্রামের মাহমুদুল ও ঝাঝর গ্রামের আরিফুল নামের দুই দা’লা’ল!
কিন্তু সেখানে যাওয়ার পর ওই যুবককে কোনো কাজ না দিয়ে মানবেতর অবস্থায় ফেলে রাখা হয়! এ নিয়ে প্রতিবাদ করায় গত ২১ জুন প্রবাসীর মাকে মারধর করে দালাল চক্র!উক্ত মারধর ও প্রতারণার ঘটনায় প্রবাসীর মা বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তার তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান! অভিযোগটি তদন্তের অজুহাতে তিনি প্রবাসীর স্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেন এবং অনৈতিক প্রস্তাব দিতে থাকেন!
প্রবাসীর স্ত্রী সুকৌশলে তাঁর সেই আপত্তিকর কথোপকথন রেকর্ড করে নেন! পরবর্তীতে সেই অডিও ক্লিপটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে!প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বগুড়ার পুলিশ সুপারের নির্দেশে রোববার মধ্যরাতে এসআই মোস্তাফিজারকে থানা থেকে প্রত্যাহার করা হয়!
এ বিষয়ে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে এবং দোষ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ চলমান কে নিশ্চিত করেছেন পুলিশের উপর মহলের একজন কর্মকর্তা।




