আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দের সচিবদের সাথে মতবিনিময় করেছে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ শনিবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থিত মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারচুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী। এসময় তিনি, আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকরমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য কেন্দ্রের সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা নিশ্চিতের জন্য নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাশী শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সহ পরীক্ষা কেন্দ্রের সচিববৃন্দ।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী বোর্ডের অধীনে ৮ টি জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২০৮টি। পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন।





