NEWNewsটপ নিউজবগুড়ামুহুর্তের খবরসংবাদ সারাদেশসারাদেশ

বগুড়া অঞ্চলে কৃষি কথার সর্বোচ্চ গ্রাহক সংগ্রহের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলেন যিনি

বগুড়া প্রতিনিধিঃ কৃষি বিষয়ক তথ্য ও আধুনিক প্রযুক্তি কৃষকদের কাছে পৌঁছে দিতে এবং সবধরনের ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত জনপ্রিয় মাসিক পত্রিকা ‘কৃষি কথা’। এই পত্রিকার গ্রাহক সংগ্রহে অসাধারণ সাফল্যের জন্য বগুড়া অঞ্চলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গ্রাহক সংগ্রহ করার বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস। ১৪৩২ বঙ্গাব্দে বগুড়া অঞ্চলের বিভিন্ন উপজেলার মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৩৯৩জন গ্রাহক সংগ্রহ করায় উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হককে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও ডিও লেটার প্রদান করা হয়েছে।

গত ১২ জুন আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস অফিস পাবনার এক অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকার পরিচালক মসীহুর রহমানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষক-কৃষাণীদের সবধরনের ফসলের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি, ফসল ব্যবস্থাপনা ও রোগবালাই দমনসহ বিভিন্ন কৃষি সেবা সম্পর্কে সচেতন করতে ‘কৃষি কথা’ পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই পত্রিকার গ্রাহক বৃদ্ধির মাধ্যমে কৃষি তথ্যসেবাকে আরও বেশি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। এর ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষক-কষাণীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা ও বিভিন্নভাবে কৃষিসেবা প্রদানের মাধ্যমে নন্দীগ্রাম উপজেলায় সবধরনের ফসল উৎপাদন বৃদ্ধিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুরস্কার প্রাপ্তির পর উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও কৃষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা সবধরনের ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষক-কৃষাণীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। এবং আগামীতেও তাদের পাশে আছি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button