চাপাই নবাবগঞ্জচাপাইনবাবগঞ্জটপ নিউজবিভাগহীনমুহুর্তের খবররাজনীতিরাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

দুরুল বাবুর রহস্যের জালে ঘেরা রাজশাহী শিক্ষাবোর্ড- পর্ব- ১

নিজস্ব প্রতিবেদকঃ
সব গল্পকে যেন হারমানাতে বসেছে রাজশাহী শিক্ষা বোর্ডের দুরুল বাবুর লাগামহীন অনিয়মেরগল্প। রাজশাহী শিক্ষাবোর্ডের মত গুরুত্বপূর্ণ শিক্ষার প্রাণকেন্দ্রে সুযোগ বুঝে তিনি তিনটি গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেওয়া সহ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি একই সাথে রাজশাহী শিক্ষা বোর্ডের উপ সচিব ভান্ডার,উপ সচিব প্রশাসন, ও শিক্ষা বোর্ডের অফিসাস কল্যান সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

চাঁপাইনবয়াবগঞ্জ থেকে আসা রাজশাহী শিক্ষাবোর্ড নিয়ন্ত্রণে নেওয়া এই দুরুল বাবুকে নিয়ে যেন রাজশাহী শিক্ষাবোর্ড সকল সময় তটস্থ। বদলী বানিজ্য নিয়োগ বানিজ্য থেকে শুরু করে তার হাইব্রিড প্রভাব নিয়ে শিক্ষাবোর্ডের অনেকেই অসন্তোষ। অভিযোগ রয়েছে শিক্ষাবোর্ডে আঁচড় দেওয়া অর্থ দিয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে গড়ে তুলেছেন অঢেল সম্পদ,নামে বেনামে অর্থ ব্যংক একাউন্ট। বোর্ডের বাতিল হয়ে পড়া খাতা পত্র পর্যন্ত বাদ যায়না তার হাত থেকে। সেগুলো রাতের আধারে বিক্রি হয়ে তার ড্রয়ারে জমা হয় বছরে কয়েকবার। বিভিন্ন মুখ বন্ধকরতে তিনি রাজশাহীর কিছু রাজনৈতিক আমলা সাংবাদিক পর্যন্ত নিজের টেবিলে বসিয়ে রাখেন।

মাঝে মধ্যেই পছন্দের ব্যক্তিদের নিয়ে রাতের আসর বসানোর অভিযোগ রয়েছে এই দুরুলের বিরুদ্ধে। শিক্ষা বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সুত্র ভিডিও সাক্ষাৎকারে বলেন সম্প্রতি সময়ে শিক্ষাবোর্ডে নিয়োগ ঘিরে যে হৈচৈ পড়েছে তার মূল কেন্দ্রস্থলের নাটের গুরু সভাপতি দুরুল বাবু। তিনি যে সকল নাম দিয়ে চাকরিতে তদবির করেছেন তার পুরো তালিকা রয়েছে। তার বানিজ্যের সাথে তার সেক্রেটারি ও চাকরি প্রার্থীরা কিভাবে এসেছেন তার স্পষ্ট ডকুমেন্ট আছে শিক্ষাবোর্ডের একজন পরিচ্ছন্ন কর্মকর্তাদের হাতে।

সুত্রটি বলেন দুরুল বাবু ১৬ বছর ৪ মাস সাবেক ক্ষমতাধরদের একজন হয়ে শিক্ষাবোর্ডকে নিজের প্রয়জনে ব্যবহার করেছেন। তিনি ২৪ সালের ৫ আগস্টের পরে নতুন ভাবে আবার জানান দিয়েছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নানা তদবির থেকে শুরু করে তার একক রাজত্ব এখনো শিক্ষাবোর্ডের ধোয়াশে রাজ্য ঘিরে। শিক্ষা বোর্ডের সচিবের একজন আস্থাভাজন বলেন তিনি সচিবকে দিয়ে অনেক কিছুই সাক্ষর করাতে চেয়েছিলেন তবে তার নেতা পরিচয়ে দাবি করা কিছু অবৈধ দাবিদাবার বিষয় চেয়ারম্যান স্যার পর্যন্ত অবগত হয়েছেন। দুরুলের কিছু বিতর্কিত দাবি নানা কৌশলে হাতিয়ে নিয়েছেন বলেও জানান তিনি। অপর দিকে দুরুলের নানা অনিয়মের বিষয় নিয়ে দুর্নীতিদমন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন শিক্ষাবোর্ডের একজন ৩য় শ্রেনির কর্মচারী।

দুরুলের বিরুদ্ধে উঠা নানা অভিযোগের বিষয় নিয়ে জানতে তাকে মুঠো ফোনে ফোন করলে তিনি ফোন তুলেনাই। নগর বিএনপির একজন প্রবীণ নেতা জানান দীর্ঘদিন ধরেই শিক্ষাবোর্ডের অফিসার কল্যান সমিতির সভাপতি পদে থাকা দুরুলের নানা বিষয় কানে আসছে, তিনি জানেনা যে সরকার এখন বিএনপির, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট আবেদন করলে সেখানে আমরাও সুপারিশ করবো। চলবে >

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button