আইজি প্রিজন এর দূরদর্শী নেতৃত্ব আর প্রচেষ্টায় দেশের কারাগারগুলোতে বৈপ্লবিক পরিবর্তন ।
এস কে ফাতেমাঃ রাখিব নিরাপদ দেখাব আলোর পথএই মূলমন্ত্রকে ধারণ করে কারাগারকে কেবল বন্দিশালা নয়, বরং প্রকৃত অর্থেই সংশোধনাগারে রূপান্তর করতে তিনি গ্রহণ করেছেন বহুমুখী উদ্যোগ।
কারা প্রশাসনের আধুনিকায়ন এবং বন্দিদের জীবনমান উন্নয়নে বর্তমান কারা মহাপরিদর্শক এক যুগান্তকারী ভূমিকা পালন করছেন। তাঁর একান্ত প্রচেষ্টায় কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা থেকে শুরু করে বন্দিদের পুষ্টি ও পুনর্বাসন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনে রুপ নিয়েছে।
সম্প্রতি সময়ে আবাসন ও অবকাঠামো গত উন্নয়ন বন্দিদের মানবিক মর্যাদা রক্ষায় কারাগারের জরাজীর্ণ ভবন সংস্কার এবং নতুন ও আধুনিক কারাগার নির্মাণের কাজ ত্বরান্বিত হয়েছে। বিশেষ করে বন্দিদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পর্যাপ্ত জায়গার ব্যবস্থা নিশ্চিত করতে তিনি বিশেষ নজর দিয়েছেন। রুপ দিচ্ছেন ডিজিটাল কারাব্যবস্থা ও স্বচ্ছতা।
প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে কারাগারের কার্যক্রমে ডিজিটালাইজেশন আনা হয়েছে। ই-প্রিজন ব্যবস্থা ও বন্দিদের তথ্য ডাটাবেজ তৈরির মাধ্যমে কারাব্যবস্থাপনাকে আরও জনবান্ধব করা হয়েছে। এছাড়া, বন্দিদের সাথে স্বজনদের ভিডিও কল বা বিশেষ টেলিফোন আলাপ সহজতর করা হয়েছে, যা মানবিক দিক থেকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে দাঁড়িয়েছে।বন্দি কল্যাণ ও দক্ষতা বৃদ্ধি
কারাগারকে কর্মমুখর করতে আইজি প্রিজন বন্দিদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন। এর ফলে বন্দিরা হস্তশিল্প, সেলাই ও কৃষি কাজের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলছেন।
উৎপাদিত পণ্য বিক্রির লভ্যাংশ বন্দিদের নিজের ব্যাংক হিসেবে জমা হচ্ছে কিছু কারাগারে।
কারগার থেকে মুক্তি পাওয়ার পর তারা সমাজে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।মানসম্মত খাবার ও চিকিৎসা সেবা
বন্দিদের খাবারের মান উন্নয়নে গতানুগতিক তালিকায় পরিবর্তন এনে উন্নত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার চেষ্টা চলমান। পাশাপাশি কারা হাসপাতালের আধুনিকায়ন এবং জরুরি ভিত্তিতে বাইরের হাসপাতালে উন্নত চিকিৎসার সুযোগ বৃদ্ধি করে বন্দিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেছেন তিনি।শুদ্ধাচার ও শৃঙ্খলা রক্ষা
কারা কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং পেশাদারিত্ব বজায় রাখতে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। নিয়মিত সন্দেহভাজন কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেষ্ট এর মাধ্যমে মাদকাসক্ত শনাক্তকরণ ও যথাযথ ব্যাবস্থা গ্রহন করেছেন। এর ফলে কারাগারের অভ্যন্তরীণ মাদক নিয়ন্ত্রণ এবং অনিয়ম রোধে অভাবনীয় সাফল্য আসতে শুরু করেছে। এমন কারাবান্ধব প্রিজন দেশের কারাগারে স্বরনীয় হয়ে থাকবে।




