রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘিরে গড়েউঠা সকল ষড়যন্ত্র বন্ধ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন উপাচার্য
বিশেষ প্রতিনিধিঃ
বেশ কিছুদিন ধরেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘিরে দুর্দান্ত চক্রান্ত ঘুরপাক খাচ্ছেন। সুত্র বলছে চক্রান্ত কারিদের মুল উদ্দেশ্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘিরে। কখনো টেন্ডারে অনিয়ম,কখনো নিয়ম ভবিভূত ভাবে গাছ কর্তন,স্বজন প্রীতির নামে চাকরি পাইয়ে দেওয়া,আবার কখনো জামাত শিবিরের ট্যাগ লাগানো। দীর্ঘ অনুসন্ধানে জানাযায় এসবের পেছনের খবর ছিল উপাচার্য ডা. মোহাম্মদ জাওয়াদুল হক কে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরিয়ে পছন্দের উপাচার্য কে চেয়ারে বসানো।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি সুত্র বলছে উপাচার্য ডা.জাওয়াদুল হক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহন করার পর থেকে কোন ধরনের সুবিধা অথবা স্বজন প্রিতীকে তিনি কখনো পাত্তা দেননাই। তার নিকট থেকে সুবিধা নিতে এসে অনেকের হাঁসিমুখ থুবড়ে পড়েছে। বিভিন্ন নেতা কর্মীদের নাম পর্যন্ত ব্যবহার করেও সুবিধা ভোগীরা সুবিধা নিতে পারেনি উপাচার্যের নিকট থেকে। সুত্রটি আরো বলেন সম্প্রতি সময়ে কিছু ব্যক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদলানোর চুক্তি পর্যন্ত নিয়েছেন। বলতে পারেন চুক্তি হওয়া ব্যক্তির নিকট থেকে আর্থিক সুবিধা নিয়েই সুবিধা বাদিরা নতুন গল্পের জন্ম দিচ্ছেন। রাঘব বোয়ালদের সুপারি দেওয়া উপাচার্য কে সরানোর সেই চুক্তিতে দুইজন সাংবাদিকদের নাম পর্যন্ত এসেছে।
সুপারি দেওয়া রাঘব বোয়ালদের অনেকেই অগ্রীম মুঠো ফোনে বলছেন সব সততা উলটে যাচ্ছে অল্প সময়েই উপাচার্যের বিদায় হচ্ছে।তারা নিজেদের ক্ষমতা জানান দিতে স্থানীয় ক্ষমতাবান দলের সর্বোচ্চ ব্যক্তির নাম পর্যন্ত ব্যবহার করছেন সুবিধা বাদিরা। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘিরে কেন এমন সিন্ডিকেট এমন প্রশ্ন নিয়ে জানতে চাইলে বিএনপির উচ্চপর্যায়ের নেতৃত্বে থাকা একজন ব্যক্তি জানান যারা উপাচার্য ঘিরে ষড়যন্ত্র করছেন এবং এদের সাথে কারা জড়িত সব গুলোই উপর মহলে এসেছে। সময় এলেই উত্তর পেয়ে যাবেন।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রধানমন্ত্রী কে দেওয়া আবেদনে তিনি উল্লেখ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার গভীর দৃষ্টি কামনা করছি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে। তিনি কাউকে ছোট করে অথবা কোন ষড়যন্ত্র কারির নাম পর্যন্ত উল্লেখ করে নাই। তবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ঘিরে একটা গভীর ষড়যন্ত্র চলছে সেটির জন্য প্রধানমন্ত্রীর গভীর দৃষ্টি কামনা করেন সেই আবেদনে।
রাজশাহী মেডিকেল কলের একজন চিকিৎসক নাম গোপন রাখার শর্তে বলেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর চেয়ারের দিকে কিছু অসাধু ব্যক্তির নজর পড়েছে। কাদের নজর পড়েছে চিকিৎসা পাড়ার কম বেশী সকলেই অবগত। বর্তমান উপাচার্যের নিকট সুবিধা না পেয়ে অযোগ্য ব্যক্তিদের অনেকেই স্বপ্ন দেখছেন খুটির জোরে সেখানে বসার। তিনি বলেন বিষয় টি প্রধানমন্ত্রীকে লিখিত ভাবে অবগত করে উপাচার্য সঠিক কাজ করেছেন কারন প্রধানমন্ত্রী কোন ষড়যন্ত্রকে স্থান দিচ্ছেন না এটি দেশের মানুষ বুঝে গেছেন।
প্রধানমন্ত্রীর একজন ঘনিষ্টজন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে বলেন সেখানকার সকল তথ্য লিখিত অভিযোগ সব কিছু উপর থেকেই দেখভাল হচ্ছে কারো বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হবেনা।



