বাঘায় হুন্ডি মুকুল ও ডাক্তার আসাদুজ্জামানের অপকর্মের রাজত্ব নিয়ে প্রতিবেদন পর্ব -১
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় বিএনপি নেতা পরিচয়ের আড়ালে লুটপাট চুরি-ছিনতাই মাদক ব্যবসা চাঁদাবাজি সাংবাদিক মারধর ক্লিনিক ও হাসপাতাল কেন্দ্রিক দুর্নীতি চাঁদাবাজিএবং প্রকাশ্য সন্ত্রাসী হামলার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে বাঘার মুকুল ওরফে হুন্ডি মুকুলের বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, তার দাপটে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভয় ও আতঙ্কে মুখ খুলতে পারছেনা। বাধ্য হয়ে গণমাধ্যম কর্মীরা প্রকাশ্যে ও গোপনে তাদের গোপন ক্যামেরায় মুকুলের বক্তব্য রেকর্ড করেন তারা জানান, হুন্ডি মুকুল এলাকায় একটি সংঘবদ্ধ চোর ও সন্ত্রাসী সিন্ডিকেট গড়ে তুলেছেন। কেউ তার কর্মকাণ্ডের বিষয়ে প্রতিবাদ করলে তাকে হুমকি ধামকি সহ তাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনার জন্ম দেন। সম্প্রতি সময়ে তার গুন্ডা বাহিনী দিয়ে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের এর মধ্যে নৃশংস ভাবে হামলা চালিয়ে রুগীর স্বজনদের গুরতর জখম করেন।
অভিযোগ উঠেছে, হুন্ডি মুকুল বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি ঠিকাদারির নামে লুটপাট কান্ড নিয়ন্ত্রণে নেন।তিনি সরকারি সেই হাসপাতালে কালো অর্থ ছড়িয়ে ছিটিয়ে গড়ে তুলেছেন একটি সন্ত্রাসী বলয়।
জানাযায়, তিনি সেই প্রতিষ্ঠানে ঠিকাদারের দায়িত্ব পাওয়ার পরে পুরো হাসপাতালকে জিম্মি করে দীর্ঘদিন ধরে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ ভুয়া রোগী দেখিয়ে খাবার বাণিজ্য ও খাবার আত্মসাৎ করে অবৈধভাবে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্চ্ছেন।এতে এক দিকে রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অন্যদিকে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। অপর দিকে বিএনপির নাম ব্যবহার করার ফলে বৃহত্তর দলটি সুনাম নষ্ট হচ্ছে।
স্থানীয়রা জানান, এই লুটপাট ও অনিয়মের বিষয়ে কেউ মুখ খুললেই হুন্ডি মুকুলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন ভাবে নির্যাতন চালানো হয়। এসব হামলায় নারী বৃদ্ধ রোগী এমনকি বাঘার সাংবাদিকরা ও রেহাই পাননি। কিছুদিন পুর্বে এর প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করতে সংবাদ সংগ্রহ করতে গেলে বাঘার সাংবাদিক হাসমত কে নির্মম ভাবে মারধর করেন মুকুল নিজেই। এই ঘটনা নিয়ে সাংবাদিক মুখোমুখি হন সংবাদ চলমানের।
প্রশাসন বলছেন মুকুল ওরফে হুন্ডি মুকুলের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় নাশকতা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। স্থানীয়ভাবে তিনি হাসমাতাল মোড়ে মাদক ও হুন্ডি ফাদার হিসেবেও পরিচিত। আওয়ামী লীগের সময় থেকে তিনি রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই আইনকে চ্যালেঞ্জ করে নানা অপকর্মের জন্ম দিচ্ছেন। সুত্র টি আরো বলেন তিনি এখন রুপ বদল করে আবার বিএনপির পরিচয় দিচ্ছেন।
এ বিষয়ে বিএনপির একজন পরিচ্ছন্ন প্রবীন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে হুন্ডি মুকুল দলকে বিতর্কিত ও কলঙ্কিত করছে। জানা গেছে, তার বিরুদ্ধে বিএনপির উচ্চপর্যায়ে লিখিত অভিযোগের পর্যন্ত হয়েছে। চারঘাট বাঘার নিবেদিত প্রাণ আবু সাইদ চাঁদ পর্যন্ত তাকে একাধিক বার সতর্ক করেছেন। জানা গেছে একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরেও লিখিত অভিযোগের প্রক্রিয়া সম্পন্ন করেছেন অপর এক ব্যক্তি।
রাজশাহী জেলা প্রশাসনের আরো একটি সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের সময়েও বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতি নিয়ে উত্তেজনা ছিল মুকুল ঘিরে। বর্তমানে নতুন কৌশলে এসব কর্মকাণ্ড আরও বেড়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবহিত করা হচ্ছে।
এদিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ এবং অনিয়ম দুর্নীতিতে মদদ দেওয়ার অভিযোগ যেন গাড়ো হয়ে দেশের আইন ব্যবস্থার উপর আংগুল তুলছে।
স্থানীয়দের দাবি, আসাদুজ্জামান আসাদ ও সন্ত্রাসের গডফাদার হিসেবে পরিচিত হুন্ডি মুকুলের যোগসাজশেই হাসপাতাল কেন্দ্রিক এই অনিয়ম ও লুটপাট দীর্ঘদিন ধরে চলমান রয়েছে। এসব বিষয়ে কেউ প্রশ্ন তুললে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হতে হচ্ছে বলেও জানান।
এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ইতোমধ্যে দেশের একাধিক জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে অভিযোগ রয়েছে, নিজেদের অপকর্ম আড়াল করতে বাযার কিছু কমিশন ভিত্তিক কথিত সাংবাদিক দিয়ে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে।স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের দাবি, বাঘা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কথিত বিএনপি নেতা হুন্ডি মুকুল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।
ঠিকাদার হুন্ডি মুকুল ও আসাদুজ্জামানের নানা অনিয়ম দুর্নীতি ও লুটপাট কান্ডের অন্ধকার রাজ্য আমরাই তুলে ধরবো সংবাদ চলমানের আগামী পবে – চলবে >





