সংবাদ সারাদেশসারাদেশ

সংবাদ চলমান ডেস্ক  : ফরিদপুরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার ওয়াবদা মোড়ে একটি মালবাহী ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একজন কাঠের ভূষি ব্যবসায়ী মারাত্মক আহত হন। শনিবার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আলফাডাঙ্গা উপজেলা থেকে বগুড়াগামী একটি মালবাহী ট্রাক (বগুড়া ট-১১-২১৪৫) রাত ১টার দিকে বোয়ালমারী পৌর শহরের ওয়াবদা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে দোকানের ওপর উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক ফারুক আলী নিহত হন।

তিনি বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলা কমিড়াপন্ডিত পুকুরপাড় গ্রামের রইচ উদ্দিনের ছেলে। এ ঘটনায় কাঠের ভূষি ব্যবসায়ী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শিবগাতী গ্রামের খবির মোল্যার ছেলে আল আমিন মারাত্মক আহত হন। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বোয়ালমারী থানার ওসি আমিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ফারুকের লাশ তার অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি দুর্ঘটনা মামলা নেয়া হয়েছে। 

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button