সংবাদ সারাদেশসারাদেশ

প্রেমিকার মৃত্যুশোকে কবরের কাছে প্রেমিকের আত্মহত্যা!

চলমান ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে ১৩ দিন পর প্রেমিক সোহাগ মল্লিক (১৮) প্রেমিকার কবরের পাশে বিষপান করে আত্মহত্যা করেছেন।
মুকসুদপুর উপজেলার কলিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে । সে ওই গ্রামের পরান মল্লিকের ছেলে। পুলিশ বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তার মৃতদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মুকসুদপুর উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মল্লিকের ছেলে সোহাগ মল্লিক পার্শ্ববর্তী খ্রিষ্টান শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল।

কিন্তু প্রেমে বাধ সাধে পরিবারের লোকজন। এ ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর পর গত ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের পাশে গিয়ে সবার অজান্তে বিষপান করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে ও  পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তকাল মঙ্গলবার রাতে ঢাকা নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি । ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button