গোদাগাড়ীরাজশাহী সংবাদ

রাজশাহী গোদাগাড়ীতে এক অজ্ঞাত যুবকের গলিত মরা দেহ উদ্ধার

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে এক অজ্ঞাত যুবকের গলিত মরা দেহ উদ্ধার করেছে প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে স্থানীয়রা গলিত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে উপজেলার খেতুর সাদ্দামপাড়া গ্রামের পার্শ্বে বিলের ধারে আসিরউদ্দীনের জমি থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তবে যুবকের পরিচয় মিলেনি।

প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন,বেশ কিছুদিন আগে মারা যাওয়া গলিত একটি লাশ আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছি।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button