রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪
নিজস্ব প্রতিবেদকঃ
গত ২৩ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ২৪ জনকে আটক করেছে।
রাজশাহীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-৪ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-৩ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-৫ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করেন।
যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৮ জনকে মাদক দ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়। এবং মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৪৮.৫০ গ্রাম হেরোইন, ২১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করে গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।





