সংবাদ সারাদেশসারাদেশ

কক্সবাজারে বাস-ট্রাকের সংঘর্ষে-নিহত দুই

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন বাস যাত্রী। মঙ্গলবার সকালে চকরিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ নামে একটি বাস কক্সবাজারের দিকে আসছিল। পথে করিয়ার হারবাং এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বাস যাত্রী নিহত হয়। এ সময় আহত হন আরো ছয় জন যাত্রী। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button