সংবাদ চলমানের সাব এডিটর হিসেবে জিএম কিবরিয়ার যোগদান
নিজস্ব প্রতিবেদকঃ
উত্তর বঙ্গের জনপ্রিয় অনলাইন পত্রিকা সংবাদ চলমানের সাব এডিটর পদে যোগদান করেছেন তরুন সাংবাদিক জিএম কিবরিয়া। ১ আগষ্ট সংবাদ চলমানের প্রধান উপদেষ্টা রাফিকুর রহমান লালু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে আরো কোয়ালিটি সম্পন্ন দক্ষ সাংবাদিক নিয়োগ দেওয়া হবে। এই বিষয়ে সাংবাদিক জিএম কিবরিয়া জানান, সংবাদ চলমান দেশের জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম। এর সঙ্গে কাজ করতে পেরে সত্যিই খুবই ভালো লাগছে। তিনি বলেন পুর্বে আমি প্রতিনিধি হিসেবে কাজ করেছি। কাজের দক্ষতা দেখেই হয়ত কর্তৃপক্ষ আমাকে এই দ্বায়িত্ব দিয়েছেন। কিবরিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক শাহীন আলম।
শাহিন আলম বলেন, কিবরিয়া আদর্শবান সাংবাদিক কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে দেখিনি। নিশ্চই সংবাদ চলমানে পদন্নতি পেয়ে সে ভালো কিছু করবে। আমি তার সাফল্য কামনা করি।





