রাজশাহীরাজশাহী সংবাদ

ভোক্তা অধিকারের অভিযানে পেঁয়াজের দাম কমলো ৬০ টাকা

রাজশাহীর অস্থিতিশীল পেঁয়াজের বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দাম কমেছে প্রতি কেজিতে ৬০ টাকা। সোমবার সকালেও পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০ টাকা কেজি দরে। পরে ভোক্তা অধিকারের অভিযানে পেঁয়াজের দাম নেমে এসেছে প্রতি কেজি ১৪০ টাকায়।

আজ সোমবার বেলা ১২টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মাসুম আলী।

এসময় তিনি ৩টি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ৩জন দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করেন। বর্তমান বাজারে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজি এবং পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।

এছাড়া দাম বৃদ্ধির কারনে অতিরিক্ত পেঁয়াজ ক্রয় না করে, যতটুকু প্রয়োজন ততটুকু ক্রয় করার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। বাজার দর স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button