সংবাদ সারাদেশসারাদেশ

বগুড়ায় র‌্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১২ সোমবার রাত ১০টার সময় শিবগঞ্জের মোকামতলার জয়পুরহাট মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর এলাকার মৃত্যু মকবুল শেখের ছেলে ডালিম শেখ (৩৪) ও রিপন খানের ছেলে বিপ্লব খাঁন (৩২)।

এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা,একটি মোবাইল ও সিম এবং নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন আলী এ প্রতিবেদক-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য’র বড় বড় চালান বগুড়া জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button