সংবাদ সারাদেশসারাদেশ

পেটের মধ্যে ইয়াবা নিয়েও রক্ষা হলো না

সংবাদ চলমান ডেস্ক :নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ রমজান মোল্যা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কালনাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কালনাঘাট এলাকা থেকে লোহাগড়ার কামঠানা গ্রামের উলফাত মোল্যার ছেলে রমজান মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার পকেট থেকে ৫০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে রমজানের স্বীকারোক্তি মোতাবেক তাকে ওষুধ খাইয়ে পেট থেকে ৪৫০ ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবা নিয়ে লোহাগড়াতে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button