নেত্রকোনায় নিখোঁজের পর, স্কুল ছাত্রের লাশ উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনায় কেন্দুয়া উপজেলায় নয়ন মিয়া নামে ১ স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছেন পুলিশ।
সোমবার সকালে ওই উপজেলার মাসকা ইউনিয়নের পানগাও গ্রামের মনজু মিয়ার বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ১৩ বছরের নয়ন ওই গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। সে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন, কেন্দুয়া থানার ওসি আলী হোসেন। তিনি জানান, রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নয়ন। পরে অনেক খুঁজেও তাকে পাননি স্বজনরা।
সকালে পানগাও গ্রামের মনজু মিয়ার বাড়ির সামনে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তবে নয়নের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হতে পারে বলে ধারণা করছেন পুলিশ।
লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।




