সংবাদ সারাদেশ

ঘরে ঝুলছে বোনের লাশ, দরজা ভেঙে দেখল ছোটভাই

সংবাদ চলমান ডেস্কঃ

বরগুনার তালতলীতে সায়লা শারমিন বৃষ্টি নামে এক মেডিকেল শিক্ষার্থী নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার হাসপাতাল সড়কে খালেক মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সায়লা শারমিন বৃষ্টি উপজেলার ছোটবগী ইউপির জাকির তবক গ্রামের বসির উদ্দিন ফোরকান মৃধার মেয়ে। তিনি ঢাকার আব্দুল্লাহপুরের সাপ্রো ডেন্টাল মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন।

এ বিষয় তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানান, সকালে নাস্তা খেয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করেন বৃষ্টি। এরপর দুপুরে খাবার খেতে না আসায় তার ছোটভাই হাসান রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ডাকে সাড়া না দেয়ায়   দরজা ভেঙে ভেতরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায় ছোটভাই। পরে মা-ভাইয়ের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বৃষ্টিকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো বলেন, ঘটনাস্থল আমি নিজেই পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। তবে কেন এই মেডিকেল ছাত্রী আত্মহত্যা করেছেন, তার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর  মামলা হয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button