সংবাদ সারাদেশসারাদেশ

ছেলের হাতে পিতা-মাতা খুন

সংবাদ চলমান ডেস্ক : যশোরে চৌগাছা উপজেলার রামকৃষপুর গ্রামে মহিরুদ্দিন ও আয়না বেগম নামে এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। আজ বেলা ১২টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এবং স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে বাবা-মায়ের সাথে গোলযোগ হয় মিলনের। একপর্যায়ে মিলন তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে মহিরুদ্দিন ও আয়না বেগম দম্পত্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেবার আগেই তাদের মৃত্যু হয়। তবে কি কারণে মিলন তার পিতা-মাতাকে হত্যা করেছে তা জানাতে পারেননি প্রতিবেশিরা।

ওসি আরো বলেন, ঘটনার পরপরই মিলন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে পার্শবর্তী রাজাপুর বড়বাড়ি এলাকা থেকে তাকে আটক করে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিলনকে আসামি করে মামলা করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button