রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে পুকুর থেকে উদ্ধার করা হলো যুবকের লাশ

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার হরিণা গ্রামের একটি পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক হলেন- জুয়েল আলী (৩০)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার পান্নাপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার ভোর রাতের দিকে মোটরসাইকেল নিয়ে চারঘাট উপজেলার নিজ বাড়ি থেকে বের হন জুয়েল আলী। তিনি তেথুলিয়া-হরিণা সড়ক দিয়ে তেথুলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন।

সকাল ৬.০০ টায় এলাকাবাসী হরিণা গ্রামের সড়কের পাশের পুকুরপাড়ে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং মোটরসাইকেল ও জুয়েলের লাশ উদ্ধার করে।

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ যুবক কোন গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে মারা যেতে পারেন।

তিনি আরোও বলেন, ঘটনাটি কেউ দেখেননি, তাই পুলিশ তদন্ত করবে যে, এটি আসলেই দুর্ঘটনা ছিল কি না। আপাতত এ ঘটনায় বাঘা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button