রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদকঃ

গত (২৩শে মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহীর থানা এবং ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার ৬ জন, রাজপাড়া থানার ২ জন, চন্দ্রিমা থানার ১ জন, মতিহার থানার ৪ জন, কাটাখালী থানার ৩ জন, শাহমখদুম থানার ২ জন, এয়ারপোর্ট থানার ২ জন, পবা থানার ৩ জন, কাশিয়াডাঙ্গা থানার ৫ জন এবং দামকুড়া থানার ১ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি ১০ জন, মাদকদ্রব্য সহ ৩ জন এবং অন্যান্য অপরাধে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে মোট ২১.১০ গ্রাম হেরোইন এবং ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button