নাটোররাজশাহীরাজশাহী সংবাদ

নাটোরে গাছের সাথে ট্রাকের ধাক্কা লেগে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

নাটোর বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকায় আজ শনিবার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের হেলপার সোহেল সরকার নিহত হয়েছে। নিহত সোহেল সরকার সদর উপজেলার সুলতানপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। এ ছাড়াও আহত হয়েছে ট্রাকের চালক ঈদ্রিস হোসেন।

শনিবার নাটোর শহরের বড়হরিশপুর থেকে পণ্যবাহি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬৮৪৪৮) রাজশাহীর দিকে দিকে যাচ্ছিল। ট্রাকটি চালনা করছিলেন ট্রাকের হেলপার সোহেল সরকার। তার পাশে চালক বসেছিলেন। হেলপার ট্রাকটি চালিয়ে নিয়ে শহরের পিটিআই মোড় এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়।

এ সময় ট্রাকে থাকা দুজনই আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল সরকার মারা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button