লাইফস্টাইল

ঝুরা মাংস রান্নার রেসিপি

সংবাদ চলমান ডেক্সঃ

কোরবানির সময় খুব পরিচিত একটি মাংসের পদ ঝুরা মাংস, যা বছরের অন্য সময় তেমন একটা খাওয়া হয় না। ঝুরা মাংস অনেক দিন পর্যন্ত রাখা যায়। ছোট বড় সবাই এই মাংস পছন্দ করে। গতানুগতিক মাংস খেতে যখন আর ভালো লাগে না তখন ঝুরা মাংস খাবারে বাড়তি স্বাদ যোগ করে দেয়।

উপকরণ

গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, ১ চামচ গোল মরিচ বাটা, ১ চামচ জিরা বাটা, ধনে বাটা ১ চামচ, বাদাম বাটা ১/২ চামচ, হলুদ গুঁড়া ১/২ চামচ, মরিচ গুঁড়া ১/২ চামচ, মরিচ গুঁড়া ১ চামচ, সরষে বাটা ১/২ চামচ, এলাচি-দারুচিনি-লবঙ্গ কয়েকটা, তেজপাতা ৩-৪টা, তেল ১ কাপ ও গরম মসলা গুঁড়া ১/২ চামচ।

প্রস্তুত প্রণালি

পেঁয়াজ কুচি আধা কাপ তেলে বাদামি করে ভেজে সব মসলা কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। অনেকক্ষণ জ্বাল দিয়ে মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে নিয়ে মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিতে হবে। অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে ঝুরা মাংস দিয়ে নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোল মরিচের গুঁড়া দিয়ে মাংস নামিয়ে নিতে হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button