সংবাদ সারাদেশ

উপহার বক্সে কাফনের কাপড় পাঠিয়ে দিলেন হত্যার হুমকি

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে মসজিদের এক ইমামকে উপহার বক্সে কাফনের কাপড় ও চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ১৯ মার্চ) উপজেলার নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার সুপার মো. ওসমান গণি (৫৮)।

তিনি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মৃত.আব্দুল কাদেরের ছেলে।

থানার সাধারণ ডায়েরী (জিডি) সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদরাসার সালমান (৬) নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স পাঠানো হয়েছে। বক্সটি খুলে দেখা গেছে ভিতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেয়া একটি চিঠি।

বুধবার (২৩ মার্চ) রাতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার মো. ওসমান গণি।

তিনি বলেন, গত ১৯ মার্চ সকালে অজ্ঞাত নামা এক ব্যক্তি আমার নারান্দিয়া মাদরাসার সালমান নামের এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহার বক্স রেখে যান। বক্সটি খুলে আমি দেখতে পাই ভিতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিঠি। এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীন ভুগছি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ওসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button