রাজশাহীরাজশাহী সংবাদ

আবারো রামেকে ডেঙ্গু আক্রান্ত দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শুক্রবার মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই জন মারা গেছেন। মৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার আব্দুল জালালের স্ত্রী শেফালী খাতুন (৫৫) এবং নাটোর লালপুর উপজেলার বাইতুল্লাহ মোল্লার স্ত্রী সখিনা বেগম (৫৫)। সখিনা বেগম গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মারা গেছেন ও শেফালী একই দিন সকাল পৌনে ১১টার দিকে মারা যায়।

জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, সখিনা এবং শেফালী জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৯৩ জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button