রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে দ্বিমুখী সংঘর্ষে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মহানগরীতে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ হোসেন (১৭) নামের এক যুবক মারা গেছেন। আজ শুক্রবার সকালে কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়কের শুলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় নিহত যুবকের সাথে থাকা তার এক বন্ধু গুরুতরও আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফিরোজ দাশপুকুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহত তার বন্ধুর নাম রায়হান আলি (১৮)। সে দাশপুকুর এলাকার দুলাল হোসেনের ছেলে। তারা দুইজন মোটরসাইকেল আরোহী ছিলেন। ঘটনাস্থলে ফিরোজ হোসেন মারা যান বলে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button