রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে মাদক দ্রব্য উদ্ধার সহ আটক ১৪

নিজস্ব প্রতিবেদকঃ

গত (২৮শে মে) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহীর থানা এবং ডিবি পুলিশ রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার ১ জন, রাজপাড়া থানার ৪ জন, চন্দ্রিমা থানার ২ জন, মতিহার থানার ১ জন, কাটাখালী থানার ১ জন, বেলপুকুর থানার ১ জন, পবা থানার ১ জন, কর্ণহার থানার ২ জন এবং দামকুড়া থানার ১ জনকে আটক করে। এর মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি ৭ জন, মাদকদ্রব্য সহ ৪ জন এবং অন্যান্য অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত থেকে ১৪.২৫ গ্রাম হেরোইন এবং ১০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button