রাজশাহীরাজশাহী সংবাদ
রাজশাহীতে ধসে পড়েছে ৪তলা নির্মাণাধীন ভবন
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে ধসে পড়েছে চারতলা ভবন। আজ(২০ জুন) রোববার বেলা ৩টার দিকে মহানগরীর কয়েরদারা খ্রিস্টান পাড়ায় নির্মাণাধীন এই চারতলা ভবন ধসে পড়ে ।
তবে এতে কেউ হতাহত না হলেও ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা জানায়, ভবনটি কয়েরদারা খ্রিস্টান পাড়ার মৃত আক্তারুজ্জামান বাবলুর। ভবনে কোন লোকজন না থাকলেও তিনটা কার ও দুইটা ভ্যান ছিল। সেগুলো ভবনের নিচে চাপা পড়ে আছে ।





