নাটোরসংবাদ সারাদেশসারাদেশ

নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরের আব্দুলপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল রাতের কোন এক সময় উপজেলার চং ধুপইল ইউনিয়নের শোভগ্রামে রেল ব্রীজে এই দূর্ঘটনাটি ঘটে। আজ সকাল ১০ টার সময় ঘটনাটি জানাজানি হয়। 

আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন বাবলু জানান, গতরাতের কোন এক সময়ে দূর্ঘটনাটি ঘটে। সকালে স্থানীয়রা লাইনের ব্রীজের নিচে একটি মানুষের ক্ষত বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্টেশনে সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে কর্মচারী পাঠানো হলে তারা মরদেহ দেখে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। সান্তাহার জিআরপি পুলিশ নাটোরে এসে মরদেহটি উদ্ধার করে সুরৎহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button